সর্বশেষঃ

ভোলায় চিরকুট লিখে স্কুল ছাত্রী নিখোঁজ

ইয়ামিন হোসেন : আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাওয়াটা খুবই জরুরী তাই চলে যাচ্ছি। আবার ফিরে আসবো, তখন তোমরা মেনে নিও এই চিরকুট লিখে ভোলার এক স্কুল ছাত্রী দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। ভোলা সদর উপজেলার রাজাপুর ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ওই শিক্ষার্থী ইলিশা জংশন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করেন এবং দুলাল হোসেন ও আসমা দম্পতির কন্যা। এই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যার নং ৫৭২/২৩। দুইদিন ধরে মেয়ে কে খোঁজে না পেয়ে আতঙ্কে রয়েছে আত্মীয়-স্বজনরা। তারা প্রশাসনের সহযোগীতা কামনা করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।