ভোলায় ডিবির অভিযানে ২১ লাখ টাকার স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
লালমোহনের ডাঃ হিল্লোল চন্দ্র দে’র মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক এরশাদ গ্রেফতার

মোঃ ওমর ফারুক ॥ ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ হিল্লোল চন্দ্র দে’র ঘাতক পলাতক মাইক্রোবাস চালক এরশাদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ আগস্ট সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চর কোদালিয়া পূর্ব পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার ২৮ আগস্ট সন্ধ্যায় ভোলা পুলিশ সুপারের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সূপার আসাদুজ্জামান জানান, গত ৩ আগস্ট ২০২৩ ইং তারিখে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ হিল্লোল চন্দ্র দে তার স্ত্রীকে ভোলা ইলিশা ঘাট থেকে ঢাকার লঞ্চে উঠিয়ে দিয়ে তার ব্যাক্তিগত মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরাজি বাজার সংলগ্ন বাকলাই দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের উপর বেলা সাড়ে ১১ টার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস ডাঃ হিল্লোল চন্দ্র দে’কে চাপা দেয়। এতে ডাঃ হিল্লোল চন্দ্র দে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে যায়।
এ মৃত্যুর ঘটনায় ডাঃ হিল্লোল চন্দ্র দে’র চাচা সজল চন্দ্র দে নিজে বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮। এ ঘটনায় ভোলা জেলা পুলিশ সূপার মাহিদুজ্জামান এর সার্বিক তদারকি ও দিক নির্দশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহিদ হাসান, পলাতক আসামী মাইক্রোবাস চালককে গ্রেফতার করার জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ২৭ আগস্ট সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চর কোদালিয়া পূর্ব পাড়া এলাকা হতে পলাতক আসামী মাইক্রোবাস চালক এরশাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
