বোরহানউদ্দিনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় “মহীয়ষী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদে বেগম ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী সূচনা করা হয়।
পরে পরে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমূখ। বক্তাগণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
