ভোলায় টিআরসি নিয়োগ: লিখিত পরীক্ষায় অংশ নিতে ৫৬ টাকা ফি জমার নির্দেশনা
কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে ভোলায় বিএনপি’র শোক র্যালি

মোঃ শাহীন কাদের ॥ লক্ষ্মীপুর জেলায় বিএনপির পদ যাত্রায় কৃষকদল নেতা সজীব বাদল নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শোকর্যালি করেছে ভোলা জেলা বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে ভোলা জেলা মাহজনপটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদিক্ষণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।
পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শোক র্যালিটি শেষ করেন। এসময় বক্তারা বলেন, মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির এক দফা দাবিতে পদযাত্রায় কৃষকদল নেতা সজীব বাদলকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এ সময় ভোলা জেলা বিএনপির কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল পর্যায়ে নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
