সর্বশেষঃ

দৌলতখানের সেই বিধবার পাশে মিজানুর রহমান পরিষদ

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

আরিফ হোসেন ॥ ‘অন্যের দানে সংসার চলে দৌলতখানের মনোয়ারার’ এই শিরোনামে গত ১ই এপ্রিল ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর সেই মনোয়ারার জরাজীর্ণ ঘর মেরাতের জন্য পাশে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যান পরিষদ।
বুধবার (১২ই এপ্রিল) দুপুরে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী জালাল আকবরী শিবলী টিন নিয়ে পৌঁছে দিয়েছেন সেই বিধবা মনোয়ারার বাড়ীতে। পাশাপাশি এই ঘর মেরাতের ও ব্যবস্থা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক ইয়ামিন হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।