বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী
দৌলতখান বাজারের ফুটপাত ছাড়তে ৩ দিনের সময় দিলেন ইউএনও

ভোলার দৌলতখান পৌরসভার বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, পথচারীদের দুর্ভোগ কমানো এবং বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
ইউএনও আব্দুল মতিন খান জানিয়েছেন, নির্ধারিত তিন দিনের মধ্যে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায়, সময়সীমা শেষ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানপাট ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে যানজট ও জনদুর্ভোগ কমার পাশাপাশি পথচারীদের চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
দৌলতখান বাজারকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রশাসনের এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
