সর্বশেষঃ

ভোলায় ছাত্রদলের ব্যাংকেরহাট ডিগ্রি কলেজ ও টেক্সটাইল ইনস্টিটিউটের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোলা জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত হওয়া কমিটি দুটি হলো—ব্যাংকেরহাট কো-অপারেটিভ ডিগ্রি কলেজ এবং ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট ইউনিট ।

​গত (০৫ নভেম্বর) জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্বে) মেহেদী হাসান আসিফ স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শীঘ্রই উক্ত ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।