সর্বশেষঃ

​প্রবাস জীবনের ইতি টেনে ভোলায় মেম্বার পদপ্রার্থী ঘোষণা সৌদি প্রবাসী আলহাজ্ব মোঃ দুলাল সর্দারের

দীর্ঘ প্রবাস জীবন ইতি টেনে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে দেশে ফিরেছেন সৌদি প্রবাসী আলহাজ্ব মোঃ দুলাল সর্দার। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজের এলাকায় পৌঁছালে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তাকে জমকালো সংবর্ধনা জানান এলাকাবাসী।

​এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এই বিশিষ্ট ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

দীর্ঘদিন প্রবাসে থেকেও আলহাজ্ব মোঃ দুলাল সর্দার এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। প্রবাস জীবনের উপার্জনের একটি বড় অংশ তিনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছেন। এবার পূর্ণাঙ্গভাবে ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই তার এই দেশে ফেরা। সৎ, যোগ্য এবং পরিচ্ছন্ন এই নেতার প্রার্থী ঘোষণায় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।