সর্বশেষঃ

ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে দন্ত চিকিৎসা, সেবা পেলেন ২২০ রোগী

ভোলায় দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে ২২০ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ নভেম্বর কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এবং মেডিপ্লাস ওরাল হেলথের সৌজন্যে ভোলার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে মোট ২২০ জন রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।