সর্বশেষঃ

চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই : চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম খান

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্দার বাড়িতে নারীদের নিয়ে এক জমজমাট নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম খানের এই বৈঠকে স্থানীয় নারী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
​
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বলের সঞ্চালনায় এবং নুরুদ্দিন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম খান।
​
বক্তব্য দেওয়ার এক পর্যায়ে নিজের বাবা মৃত নাগর মাস্টারের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন রফিকুল ইসলাম খান। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি এই ইউনিয়নের শুধু নামমাত্র চেয়ারম্যান হতে চাই না, বরং আপনাদের প্রকৃত সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরও ঘোষণা করেন, নির্বাচিত হলে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং জমি দখলসহ সব ধরনের অনিয়ম কঠোর হাতে দমন করবেন। পাশাপাশি ইউনিয়নের ভেঙে পড়া রাস্তাঘাট সংস্কারসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
​
নির্বাচনী এই উঠান বৈঠকে নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি এলাকার রাজনৈতিক সমীকরণে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।