বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলার বোরহানউদ্দিনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তি কামনায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসর বাদ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড শেখ সাদী হাওলাদার বাড়ির দরজায় ইফতার পার্টির আয়োজন করা হয়।
কাচিয়া ইউনিয়ন বিএনপি উওর সাখার সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাফরুজা সুলতানা, কাচিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক (উত্তর) বশির উল্যাহ সামীম খান। শেখ সাদী হাওলাদারের সঞ্চানালয় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী, বোরহানউদ্দিন উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান, সহ-সভাপতি হাছান হাওলাদার, ফিরোজ কাজি, পৌর বিএনপির সভাপতি ছাইদুর রহমান মিলন মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, কুতুবা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম কাজি, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খা, ১ নং যুগ্ম আহ্বায়ক শাহীন কমিশনার, ২ নং যুগ্ম আহ্বায়ক মিঠু, রুবেল কাজি, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সী, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিকুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এটিএম লোকমান হাওলাদার, কাচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি (উত্তর) আমির মুসলমান, সাধারণ সম্পাদক নিজাম সওদাগর, দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক রাসেল সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ ও সমর্থকগণ উপস্থিতি ছিলেন।
বিএনপি চেয়াররপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মিথ্যা মামলা থেকে মুক্তি কামনা দোয়া মুনাজাত পরিচালনা করেন বজলু হাওলাদার বাড়ির খতিব মাওলানা মফিজল ইসলাম। এ সময় বিএনপির নেতা সরোয়ার আলম খান বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একাধিক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে কারাবন্দী রেখেছে। বর্তমানে বাসায় বন্দী রয়েছে। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসের সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি। এসময় তিনি বোরহানউদ্দিন উপজেলার সকল নেতৃবৃন্দকে সুসংগঠিত ও একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।
