সর্বশেষঃ

ভোলার দৌলতখানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার দৌলতখানে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর (৪০) এবং একাধিক মাদক মামলা ও নারী শিশু মামলার ওয়ারেন্টে ভুক্ত আসামি মো. রাকিব (২৫) কে গ্রেফতার করেছে দৌলতখান থানা পুলিশ।
জানা গেছে, দৌলতখান থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের তত্বাবধানে বুধবার (৫ এপ্রিল) এএসআই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ যৌতুক মামলায় ২ বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার সময় পৌরসভা বেড়িবাঁধ থেকে গ্রেফতার করা হয় এবং এএসআই লিমন হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একাধিক মাদক মামলা ও নারী শিশু মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবকে সন্ধ্যায় দৌলতখান বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।