সর্বশেষঃ

চরফ্যাশনে সাংবাদিককে মারধর ও বাড়ী-ঘর ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনে সাংবাদিক নকীব কাজীর বাড়িতে ঢুকে হামলা মারধর ও বসত ঘর ভাঙচুর এবং হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ওই সাংবাদিক বাদী হয়ে ৬ জনকে আসামী করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেলকে নির্দেশ দেন।
মামলা ও সাংবাদিক নকীব কাজী জানান, সম্প্রতি সময়ে তার স্ত্রীকে তিনি পৌরসভা ৪নং ওয়ার্ডে ৩২ শতাংশ জমি হেবা মূলে দান করেন। ওই প্রভাবশালী চক্র চরফ্যাশন হাসপাতালে কর্মরত জরুরী বিভাগের এটেন্ডেট হাফিজ উদ্দিন ও তার ভাই চরফ্যাশন হাসপাতালে ক্যাশিয়ার পদে কর্মরত জাহাঙ্গীর হোসেন তাদের স্বজন হারুন আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে নামমাত্র টাকা দিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের জমি হাতিয়ে নেন। ঘটনাটি আমার নজরে এলে আমি স্ত্রীর নামে দেয়া হেবা নামা বাতিল চেয়ে চরফ্যাশন সিনিয়র যুগ্ম সাব জজ আদালতে দলিল বাতিল চেয়ে মামলা করি। বিজ্ঞ আদালত বিষয়টি আমালে নিয়ে গত ২২ মার্চ বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দেন। এতে ক্ষিপ্ত হন মামলার বিবাদীরা।
আদালতে মামলা দায়ের করায় তারা একাধিকবার মামলা তুলে নিতে হুকি ধামাকি দিয়ে আসাছিলেন। মামলার জের ধরেই তারা গত ২১ মার্চ আমার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেন। আমার বাড়িতে সিসি টিভির আওয়াতায় থাকায় তিনি অভিযুক্তদের শনাক্ত করে নিজের জিবনের নিরাপ্তার কথা বিবেচনা করে থানায় সাধারন ডয়েরী করেছে। চরফ্যাশন থানায় জিডি নং-১০২৭।
প্রভাবশালীদের বিরুদ্ধে জিডি করায় ক্ষিপ্ত হন আসামীরা। জিডির জের ধরে গত রোববার দুপুরে পূর্ব পরিকল্পিত ভাবে প্রভাবশালী চক্র চরফ্যাশন হাসপাতালে কমরত জরুরী বিভাগের এটেন্ডেট হাফিজ উদ্দিন ও তার ভাই চরফ্যাশন হাসপাতালে ক্যাশিয়ার পদে কর্মরত জাহাঙ্গীর আলম তাদের স্বজন হারুন ও বহিরাগত সন্ত্রাসী হাবিবুর রহমান ভুট্টু, রিপন, সুমন তার বাড়িতে ঢুকে তাকে এলোপাতারী মারধর ও বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন। এসময় হামলাকারীরা মারধর ও বসত ঘর ভাঙচুরের পর তাকে এবং তার পরিবারের সদস্যদের বাড়িতেই অবরুদ্ধ করে রেখে ৫ লক্ষটাকা দাবী করে নিরুপায় হয়ে তার বৃদ্ধ মা ঘরে থাকা জমি বিক্রির ৩ লক্ষ টাকা দিয়ে ছেলেকে মুক্ত করেন। এসময় হামলাকারীরা তার মায়ের পরিদয়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ তাকে উদ্ধার প্রথামিক চিকিৎসা দেন।
সাংবাদিক নকীব কাজী জানান, পুলিশের সহায়তার স্বজনরা আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে অভিযুক্ত হাফিজ উদ্দিন চরফ্যাশন জরুরী বিভাগের এটেন্ডেট ও তার ভাই জাহাঙ্গীর আলম চরফ্যাশন হাসপাতালে ক্যাশিয়ার পদে কর্মরত থাকায় তাদের হুমকির মুখে চিকিৎসা নিতে না পেরে পরে লালমোহন হাসপাতালে চিকিৎসা নেই।
এ ঘটনায় তিনি বাদী হয়ে ৬ জনকে আসামী করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। থানায় মামলা না নেয়ায় তিনি বাদী হয়ে মঙ্গলবার চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত জাহাঙ্গীর জানান, নকীব কাজী থেকে আমরা জমি খরিদ করি ওই জমির দখল বুঝে পাইনি। এ নিয়ে বিরোধ চলমান আছে। চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। পরে কোন পক্ষই থানায় আসেনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।