এডিবির প্রতিনিধির আবাসন প্রকল্প পরিদর্শন, পিকেএসএফ ও জিজেইউএসের কার্যক্রমের প্রশংসা
একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী মনিরের

ইয়ামিন হোসেন : ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ৯নং ওয়ার্ডের ছিডু মিয়ার প্রতিবন্ধী পুত্র মনির। দুই সন্তানের জনক। জন্মের পর ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যান মনির। এর পরেই অন্যের উপর ভর করে চলাচল করতে হয় মনিরের। প্রতিবেশীদের দেওয়া হুইল চেয়ারটি অকেজো হয়ে যাওয়ায় রশ্মি দিয়ে বেঁধে ছোট ভাগিনাকে সাথে নিয়ে ভিক্ষা করছেন মনির।
গতকাল সোমবার দুপুরে ভোলা শহরের নতুনবাজারে এই প্রতিবেদকের নজরে পরলে কথা হয় মনিরের সাথে। পঙ্গু মনির জানায় ভালো মানের একটি হুইল চেয়ার পেলে ভাগিনাকে পড়তে দিবেন আর নিজে একাই চলাচল করবেন। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানান পঙ্গু মনির।
