বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলার দৌলতখানে নিরাপদ পোল্ট্রি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগরে নিরাপদ পোল্ট্রি উৎপাদন বিষয়ক দিনব্যাপি খামারীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসারণ উপ-প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবীর আরো বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেয়। প্রশিক্ষণে বক্তরা নিরাপদ পোল্ট্রির খাদ্য ব্যবস্থাপনা, বিজ্ঞান সম্মতভাবে পোল্ট্রি পালনের গুরুত্ব, গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে পোল্ট্রি পালনের প্রয়োজনীয়তা এবং পোল্ট্রি পালনে প্রতিবন্ধকতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
