সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জাতীয় বীমা দিবস পালিত

মোঃ ইকবাল হোসেন : “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া,কৃষি অফিসার এইস এম সামীম সহ বিভিন্ন বীমা কোম্পানি কর্মকর্তা ও কর্মচারীগন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।