সর্বশেষঃ

ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় অভিযান, ৮২ জনের জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে মেঘনায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ পাইজালসহ ৪টি নৌকা জব্দ করেছে প্রশাসন। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীনের নেতৃত্বে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে অবৈধ পাইজাল ও ট্রলার জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড, নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম, থানা পুলিশসহ বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, ক্ষেত্র সহকারী শহিদ আল হেলাল, হাসনাত সাজিদ অংশগ্রহন করেন। জব্দকৃত জাল হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়। আটককৃত নৌকা ২ লক্ষ ৭২ হাজার ৬ শত টাকা নিলামে বিক্রি করা হয়। এসময় আটককৃত ৮২ জন জেলেকে ১ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।