ভোলায় চরিত্রহীন আখ্যা দিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা।। হাসপাতালে ভর্তি

ভোলা সদর উপজেলার পৌর চরনোয়াবাদ এলাকায় স্ত্রীকে চরিত্রহীন আখ্যা দিয়ে ঘুৃমন্ত অবস্থা মারধর করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তারতিলুল কুরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় আহত গৃহবধূ কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে তার স্বজনরা। গতকাল ভোর রাতে মাদ্রাসা পরিচালক খালেদ সাইফুল্লাহ এর ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, আমার স্বামী একজন আলেম মানুষ, তিনি চরনোয়াবাদ একটি মাদ্রাসার পরিচালক। পারিবারিক ভাবে আমাকে বিয়ে করেন, আমার আগেও তিনি একটি বিয়ে করে সেই স্ত্রীকে তালাক দেওয়ার পর আমাকে বিয়ে করেছে। বিয়ের পর ভালো কেটেছে সংসার। আমাদের ছাহাদ নামের ৫ বছরের একটি শিশু সন্তান রয়েছে। গত তিনবছর ধরে আমার স্বামী, শাশুড়ি ও ননদরা অমানুষিক নির্যাতন করেছে আমাকে। তারই ধারাবাহিতায় বুধবার ভোর রাতে আমাকে চরিত্রহীন আখ্যা দিয়ে বেধম মারধর করেছে। আমাকে হত্যার উদ্দেশ্য দেয়ালের সাথে মাথা ধাক্কা দিয়ে কপাল পাঠিয়ে পেলে এবং চোখে জখম করে। হাসপাতালের বেডে মায়ের পাশে থাকা অবুঝ ৫ বছরের শিশু বলেন আমার আম্মুকে আব্বু অনেক পিটাইছে, আম্মু মা মা করে কাঁদছে।
এদিকে খোজ নিয়ে জানা যায়, পারিবারিক ভাবে প্রভাবশালী এবং ভোলা শহরের চরনোয়াবাদ একটি প্রাইভেট মাদ্রাসার পরিচালক হওয়ায় নারীর প্রতি লোভ পড়ে যায় খালেদ সাইফুল্লাহ। যার জন্য অল্প বয়সেই এক স্ত্রীকে তালাক এবং দ্বিতীয় স্ত্রীকে হত্যার উদ্দেশ্য মারধর করে জখম করে। তদন্তসাপেক্ষে খালেদ সাইফুল্লাহ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এই বিষয়ে অভিযুক্ত খালেদ সাইফুল্লাহ এর বক্তব্য জানতে তার ব্যবহারকৃত মুঠোফোনে কল দিলে তার বোন রিছিভ করে জানান হুজুর মোবাইল বাসায় রেখে গেছেন।
