রুবেল (সুজন) এর বিরুদ্ধে ধারাবাহিক শ্লীলতাহানীর অভিযোগ

চরফ্যাশন সংবাদদাতা ॥ মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর ম্যানেজার রুবেল ওরফে সুজন এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। জানা যায়, চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের সিবা এলাকার ১নং ওয়ার্ডের মুক্তা, ২নং ওয়ার্ডের ইভা, ৩নং ওয়ার্ডের সামিয়া এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন রুবেল এর কারণে আমরা এলাকায় থাকতে পারিনাই। বাধ্য হয়ে আমরা চরফ্যাশন টাউনে চলে আইছি। সে বিভিন্ন সময়ে আমাদেরকে কু-প্রস্তাব দিত। সে কখনও কখনও গায়ে হাত দিতেও দ্বিধাবোধ করেন।
অত্র এলাকার মাহাবুব আলম খোকন জানান, রুবেলের অপরাধের কোন শেষ নেই। টাকার গরমে আমাদের এলাকার এমন কোন পরিবার নেই যে তার ছোবল না খেয়েছে। বিষয়গুলো চেয়ারম্যান-মেম্বারসহ ওপেন সিক্রেট।
এর আগে মায়ের দোয়া ও সাবাব ব্রিকস-এ চরফ্যাশন উপজেলার সিবা এলাকার (রুবেল এর এলাকার) প্রায় ৫০ জন এর মত পুরুষ ফিলডে কাজ করে। ওই এলাকার হজরত আলী ও আংকুরা বেগমের ছেলে শরিফ অভিযোগ করেন, তার স্ত্রী মানছুরা বেগম (এওয়াজপুর ১নং ওয়ার্ডের) কে প্রায়ই সময় উত্যাক্ত করে। এক পর্যায়ে ঘর খালি পেয়ে রুবেল মানছুরাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। মানছুরার ডাক-চিকৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে রুবেল সটকে পড়েন। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়ভাবে একাধিকবার এ সব বিষয় নিয়ে শালীস মিমাংসায় বসলেও রুবেল শোধরায়নি।
মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর ড্রাইভার হান্নান, রাশেদ, আব্বাস, সবুজ, আকবর (এওয়াজপুর এলাকার বাসিন্দা) সহ একাধিক লোক রুবেল ওরফে সুজন এর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। তারা বলেন আমাদের এলাকায় এমন কোন পরিবার নেই যে রুবেলের হাত থেকে রক্ষা পেয়েছে। তারা আরো বলেন, ওর বাবা চট্টগ্রামে লেবার এর কাজ করেন। এর সুবাধে তার মাও একজন জঘন্য প্রকৃতির মানুষ। যেমন ছেলে, তেমন তার মা।
অভিযোগ এর ব্যাপারে রুবেল ওরফে সুজন এর সাথে ০১৭১০৭৯৯৫৫০, ০১৭৩৩৩২১৮৮৯ যোগাযোগ এর জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।