ভোলায় তানযীমুল কুরআন মাদ্রাসার পুরুস্কার বিতরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলা শহরের আবহাওয়া অফিস রোডস্থ তানযীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পুরুস্কার ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দ্বীনি ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় তানযীমুল কুরআন মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তরিকুল ইসলাম এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা লোকমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও  রাজনীতিবিদ ইয়ারুল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুল ইসলাম পাটোয়ারি, মাওলানা গোলাম মোর্শেদ, সমাজ সেবক ফজলুর রহমান, নিজামুল খান,অভিভাবক ইউসুফ পাটোয়ারিপ্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।