বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা জেলায় শ্রেষ্ঠ স্কুল নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥ ২০২২ সালে ভোলায় শ্রেষ্ঠ স্কুল হিসেবে মনোনিত হয়েছে সদর উপজেলার নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ভোলা সদর উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা অডিটরিয়াম সংলগ্নে অবস্থিত। বিদ্যালয়ের সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালনরত ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা সার্বক্ষণিক বিদ্যালয়টির ভালো ফলাফল অর্জন, সাংস্কৃতিক কর্মকা-, ক্রিড়া কার্যক্রম, বিদ্যালয় স্কাউটিং ও সহ-শিক্ষা কার্যক্রমে অত্যন্ত গুরুত্বের সহকারে দায়িত্ব পালন করে আসছেন। তাদের এসব কর্মকান্ডের কারণে জেলা পর্যায়ের জেলা প্রশাসন কার্যালয় হতে ভোলা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৩৯ নং নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়।
সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শনকালে দেখা যায় অত্যন্ত সুসজ্জিত বিদ্যালয়ের আঙিনা, শিক্ষকদের মিলানায়তন, প্রধান শিক্ষকের অফিস কক্ষ, শেখ রাসেল ও বঙ্গবন্ধু কর্নার, সুসজ্জিত শ্রেণী কক্ষ রয়েছেন। বিদ্যালয় শিক্ষকদের দক্ষতার সহকারে দায়িত্ব পালনরত অবস্থায় দেখা যায়। এছাড়াও বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ড্রেস কোড ও পরিষ্কার পরিচ্ছন্নতা ও ছিল চোখে পড়ার মত।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা দীর্ঘদিন যাবত অত্যন্ত দক্ষতার সহিত বিদ্যালয় পরিচালনা করে আসছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ের সহ-শিক্ষা, শিক্ষকদের উপস্থিতি মেন্টেন করা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করন, অসুস্থ শিক্ষার্থীদের বাসায় গিয়ে খোঁজখবর নেওয়া, ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে শিক্ষার্থী ও পুরো বিদ্যালয়কে মনোরঞ্জন করে রাখেন।
সফলতার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনার কাছে চাইলে তিনি বলেন, এই প্রচেষ্টা শুধু আমার একা নয়, আমার বিদ্যালয়ের প্রতিটি সহকারী শিক্ষকের অবদান রয়েছে। এছাড়াও সবচেয়ে বেশি অবদান রয়েছে উক্ত বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা মেমদের। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম স্যার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যার দুজনই সার্বক্ষণিক আমার স্কুলের প্রতি সু-দৃষ্টি রয়েছে এবং আমাকে যথেষ্ট বিদ্যালয়ের কা-কান্ড পরিচালনায় সহযোগিতা করেন। তাই আমি আমার প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলে রূপান্তর করতে সক্ষম হয়েছি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি তৌহিদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০২২ সালের শ্রেষ্ঠ বিদ্যালয়ে হিসেবে নির্বাচিত হয়েছে। বিদ্যালয় এর প্রধান শিক্ষক যথেষ্ট আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করছেন এবং বিদ্যালয়ের পাঠদানও যথেষ্ট ভালো।
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন, ভোলা সদর উপজেলায় স্থাপিত ৩৯নং নজরুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রতি আমাদের যথেষ্ট সু-নজর রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রতিটি শিক্ষক পাঠদানে যথেষ্ট আন্তরিক। পাঠদানের জন্য রয়েছে সুন্দর পরিবেশ ব্যবস্থাপনা। আমরা প্রতিষ্ঠানটির আরো উত্তোরত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, শ্রেষ্ঠ বিদ্যালয়ে বাছাই কমিটিতে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সহকারী কমিশনার দীপক কুমার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ। ৩৯নং নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এখন পর্যন্ত প্রায় দুই বার শ্রেষ্ঠ বিদ্যালয়ে নির্বাচিত হয়েছে।
