সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ব্যবসায়ীর ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের নিজ বাসায় থাকেন না ব্যবসায়ী হাজী মোঃ আঃ বারেক। তিনি তার পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে রাজধানী ঢাকায় বসবাস করছেন। সেখানেই ঠিকাদারি কাজ করেন। এই সুযোগে তৎপর হয়ে উঠে চোর চক্র। ওই চক্রটি হাজী মোঃ আঃ বারেকের নিজ গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের পশ্চিম দেউলা গ্রামের বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। চোর চক্র ব্যবসায়ীর স্টিলের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা, ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও জরুরী কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন বাসার মালিক হাজী মোঃ আঃ বারেক। তিনি খবর পেয়ে ঢাকা থেকে গত বৃহস্পতিবার সকালে এলাকায় এসে ওই দিন রাতেই এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া।
তিনি বলেন, ‘একটি বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে, এখন পর্যন্ত কেউ চিহ্নিত হয়নি। কথা হয় ভুক্তভোগী হাজী আঃ বারেকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছি। সেখানেই আমি ঠিকাদারি কাজ করি। তবে, মাঝে মধ্যে গ্রামের বাড়ি যাই। চুরির খবর পেয়ে আমি ও আমার ভাই জসিম উদ্দিন গত বৃহস্পতিবার সকালে বাসায় এসে দেখি বেড রুমের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোর চক্র স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও জরুরী কাগজপত্র লুট করে নিয়ে গেছে। তারা আলমারির কাপড়চোপড় তছনছ করেছে। তবে, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তাই, তাদেরকেই আমাদের সন্দেহ হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।