সর্বশেষঃ

সংবাদ প্রকাশের পর : অবশেষে দৌলতখানে তালাবদ্ধ দোকান খুলে দেওয়া হলো

(প্রতিকী ছবি)

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক ভোলার বাণীসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ১১ জানুয়ারী “ভোলার দৌলতখানে দোকান বন্ধ রাখায় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন” শীর্ষক সংবাদ প্রকাশের পর ভোলার দৌলতখান উপজেলাধীন উপশহর বাংলাবাজার মার্কেটে তালাব্দ্ধ দোকান অবশেষে খুলে দেওয়া হয়। বুধবার (১১ জানুয়ারী) বেলা ১টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন এর উপস্থিতিতে ব্যবসায়ীরা তাদের তালাবদ্ধ দোকান খুলে ব্যবসা আরম্ভ করেন। এসময় ব্যবসায়ীদের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসতে দেখা যায়।
উল্লেখ্য যে, দোকান ঘরের চুক্তিপত্র নবায়ন ও মাসিক ভাড়া পরিশোধ নিয়ে ব্যবসায়ী ও মার্কেট কমিটির মধ্যে কয়েক মাস ধরে মতানৈক্য থাকায় গত ১০ জানুয়ারি সকাল অনুমান ১১ টায় কমিটির সভাপতির নেতৃত্বে ১৫টি দোকান তালাবদ্ধ করা হয়। এর প্রতিবাদে ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ শফিউল্লাহ ও সেক্রেটারী ছাদেক বিশ্বাস এর নেতৃত্বে মঙ্গলবার বিকলে সংবাদ সম্মেলন করা হয়।
নাম গোপন রাখার শর্তে মার্কেটের একজন সতীর্থ ব্যবসায়ী বলেন, দোকানে পাল্টাপাল্টি তালা ঝুলানোর বিষয়টি হাস্যকর। ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রেখে আইন প্রয়োগ করার আহবান সাধারন ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের প্রতিটি সঙ্গত দাবী মার্কেট কমিটি সবসময়ই পূরণ করে থাকেন বলে জানিয়েছেন কমিটির সভাপতি শফিকুল ইসলাম। তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনের মতো হটকারী আন্দোলন মার্কেটের ব্যবসায়ী কার্যক্রমকে ব্যহত করে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয় এম পি মহোদয় কর্তৃক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস পেয়ে ব্যবসায়ীরা স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।