সর্বশেষঃ

বোরহানউদ্দিনের জনপদে জেঁকে বসেছে শীত, পুরনো কাপড়ের দোকানে ছুটছে নিন্ম আয়ের মানুষ

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ উত্তরের হিমেল বাতাসে কুয়াশা বিহীন কনকনে তীব্র শীতে জেঁকে বসেছে ভোলার বোরহানউদ্দিনের জনপদ। গত মঙ্গলবার থেকে এই জনপদে জেঁকে বসছে শৈত্য প্রবাহ। তীব্র শীতের মধ্যে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার আকাশে সূর্য্যরে দেখা মেলেনি। আরও দুই-তিন দিন আবহাওয়া অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

মাঠে কৃষক বীজ রোপনের জন্য জমি প্রস্তুত করলেও শীতের কারণে শ্রমিকেরা বীজ ধান রোপন করতে পারছে না। শীতের কারণে ছিন্নমুল পরিবার ও খেটে খাওয়া দিনমজুরসহ নিন্ম মধ্যবিত্ত পরিবার সদস্যরা শীতের কবল থেকে রক্ষা পেতে ভীড় করছেন সড়কের পাশের গরম পোশাকের দোকানগুলোতে। শীতের কারণে লেপ-তোষক বানাতে মহাব্যস্ত সময় পার করছেন দোকানীরা।
গার্মেন্টস দোকান থেকে ফুটপাতের গরম পোশাকের দোকানগুলোতে এখন শীতের দাপটে বেচা কেনার ধুম পরেছে। সাজানো দোকানের চেয়ে ফুটপাতের দোকানগুলোতে গরম পোশাকের দাম তুলনামুলক কম হওয়ায় ফুটপাতের দোকানে পুরানো কাপড় কিনতে পেরে খুশি মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত শ্রমজীবি পরিবারের লোকজন।
বেচা বিক্রির কারণে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা শহরের দোকান খুলে বসছেন ব্যবসায়িরা। বিভিন্ন হাট বাজারেও পুরোনো শীতবস্ত্র বেচাকেনার বাজার বেশ জমে উঠেছে। বড় দোকানের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে।
বোরহানউদ্দিন ও আশপাশের বাজার ঘুরে দেখা যায়, শীতের মৌসুম শুরুর কারণে লেপ-তোষক তৈরী ও বিক্রি আগের চেয়ে বেড়েছে অনেক। বিভিন্ন এলাকার বাজারগুলোতে লেপ-তোষক তৈরিকারকদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশী দেখা গেছে।
স্থানীয় জাফর মূর্ধা জনান, গতবারের তুলনায় এবার শীত বেশি, এই শীতে অসহায় শীতার্তদের পাশে থাকা জুরুরি। সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে শীত নিবারনের জন্য শীতের পোশাক ও কম্বল বিতরণ করা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।