সর্বশেষঃ

বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের আনন্দ-আড্ডা

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব এর আয়োজনে আনন্দ আড্ডা ও ভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনভর ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেতুলিয়া নদী সংলগ্ন বিদ্যাসুন্দরী নামক পাহাড়ে এ আনন্দ ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব এর সভাপতি আরিফ পন্ডিত ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর আয়োজনে সকালে নাস্তা ও দুপুরে ভুরিভোজসহ বিভিন্ন আয়োজনের মধ্যেদিয়ে এ আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম রনি, সিনিয়র সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান প-িতসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে. বিদ্যাসুন্দরী নামক পাহাড়ে রয়েছে গাছ পালাসহ উঁচু স্থান। পাশেই রয়েছে তেতুলিয়া নদী। বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন পর্যটকরা। এখানে আনন্দ ভোজ ও পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠান করেন বিভিন্ন সংগঠন।
স্থানিয়রা জানান, প্রায় ১শত বছর আগে তৈরি হয় পাহাড়টি। বর্তমানে পর্যটক কেন্দ্র হিসেবে জমে উঠেছে এ পাহাড়টি। এখানে বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসাসহ বিভিন্ন অনুষ্ঠান করেন পর্যটকরা। তবে অনেকেই মনে করেন এখানে একটি পর্যটক কেন্দ্র হিসেবে প্রাকৃতির সংস্পর্শে দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা সম্ভব ভ্রমণ পিয়াসুদের জন্য। উল্লেখ্য, ২ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব নামক একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।