ভোলার মেঘনা ভাঙনরোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বিজেপির কৃতজ্ঞতা প্রকাশ
ভোলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরানগঞ্জ যুবদল নেতা সম্রাট হাওলাদারের বাসা সংলগ্ম কোব্বাত আলী হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবী ও দলীয় বিভিন্ন স্লোগান নিয়ে যোগ দিতে দেখা গেছে।
