ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভাল-২০২৩ এ ডেলিগেট হিসেবে আমন্ত্রণ পেলেন ভোলার মিজানুর রহমান

প্রিয় ভোলাবাসী,
আসসালামু আলাইকুম / আদাব।
আমি ভোলা সদরের বাসিন্দা ও ভোলার সন্তান। অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, বিশ্বের সর্ব বৃহৎ সাহিত্য সংস্থা রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৪র্থ সাহিত্য সম্মেলন প্যানারমা ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভাল-২০২৩ এ অংশ গ্রহণের জন্য আমি আমেরিকা থেকে ডেলিগেট হিসাবে আমন্ত্রণ পেয়েছি। ২০২৩ এর জানুয়ারি মাসে সম্মেলনটি স্পেন এ উদযাপিত হতে যাচ্ছে । বিশ্বের ৭৬টি দেশ থেকে বিভিন্ন ভাষাভাষী কবি , লেখক ও সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠবে এ সম্মেলন। এবারের এ সম্মেলনটি উৎসর্গ করা হবে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়া ও সাংস্কৃতিক বিনিময়ে সহায়তা করা। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী।
মোঃ মিজানুর রহমান
-কবি, ছড়াকার ও লেখক।
