সর্বশেষঃ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ভোলায় বিক্ষোভ

মোঃ শাহীন কাদের ॥ গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) আছর বাদ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা জেলা বিএনপির ব্যানারে বিএনপিসহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন সবুজ, পৌর যুব দলের সাবেক আহ্বায়ক ফারুক শিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিনসহ যুবদল। ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা জেলা মহাজনপট্টি বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।