সর্বশেষঃ

অপহরণকৃত কলেজ ছাত্রী বোরহানউদ্দিন থেকে উদ্ধার ॥ গ্রেফতার-২

ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। ভোলা র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীর মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুর ১২টা ২০ মনিেিটর সময় ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১৬) ক্লাস শেষ করে কলেজের গেট থেকে বের হওয়া মাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া (১৮), পিতা মোঃ মোতাহার উদ্দিন ভূঁইয়া, গ্রাম- হাসান নগর, থানা -বোরহান উদ্দিন, জেলা -ভোলা ও তার অন্যান্য সহযোগী অজ্ঞাতনামা চার/পাঁচ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ভুক্তভোগী পিতা মোঃ হারুন (অবসরপ্রাপ্ত মিলিটারি সার্জেন্ট) বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। সদর মডেল থানার মামলা নং-৩৭, তারিখ ১৭ নভেম্বর।
ঘটনাটি র‌্যাবের দৃষ্টিগোচর হলে র‌্যাব ঘটনাটির তদন্ত শুরু করে। র‌্যাবের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে বোরহানউদ্দিন থানার কুঞ্জেরহাট বাজার এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করে ও মামলার মূলহোতা ১নং আসামী মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া (১৮) ও সহযোগী আসামি ২নং আসামী মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়াকে (৫০) গ্রেফতার করতে সক্ষম হয়। রাবের এমন তড়িৎ কার্যক্রমে ভুক্তভোগী সহ এলাকার সর্বসাধারণের মনে স্বস্তি নেমে এসেছে । আসামীদয়কে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।