সর্বশেষঃ

ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের নৃশংস হামলা প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়েছে। ভোলা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিএনপির নেতা-কর্মীদের কোর্টে রাজনৈতিক মামলার হাজিরা থাকায় মামলায় অভিযুক্ত কর্মীরা একত্রিত হয়ে মামলা হাজিরা শেষে কোট থেকে বেরিয়ে ওয়ার্ড পৌরসভা এবং ইউনিয়ন থেকে এসে একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন ভোলা জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে ভোলা জেলা বিএনপি কার্যালয় এসে সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ তরিকুল ইসলাম কায়েদ ইয়ারুল আলম লিটন কবির হোসেনসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা। থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, বিএনপি নেতা ও সাবেক বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু মোল্লা, যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, যুবদল নেতা আক্তার ফারুক বাচ্চু, ইসরাফিল হোসেন, নুরুদ্দিনসহ স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হরতাল-অবরোধসহ সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।