সর্বশেষঃ

বাকেরগঞ্জে সত্যবাদিতা মূল্যায়ন সভা

বাকেরগঞ্জ উপজেলায় মধ্য বোয়ালিয়া গ্রামের বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে “আফছার খাইরুন স্মৃতি ইসলামী পাঠাগার” কর্তৃক আয়োজিত আফছার খাইরুন স্মৃতি স্মরণে সত্যবাদিতা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আফছার উদ্দিন আকন-এর কনিষ্ঠ পুত্র ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক, পিকেএসএফ। এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ গোলাম মোস্তফা, সাবেক ব্যাংক কর্মকর্তা। উক্ত সভায় সত্যবাদিতার জন্য ৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
সভায় সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন, এখন সমাজের মানুষের মেধার তুলনায় সততার মূল্যায়ন করা অতীব জরুরী। এখন মানুষ মেধাবী হলেও সৎ হয় না। কিন্তু সমাজ গঠনে সততার মূল্যায়ন অধিক গুরুত্বপূর্ণ হলেও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মেধার মূল্যায়ন বেশি করে। মানব চরিত্রের অন্যতম একটি মহৎগুণ হলো সততা। এই গুণ অর্জনের চেষ্টা ও চর্চা একজন মানুষকে পৌঁছে দিতে পারে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে। নিষ্ঠার সঙ্গে নিরলস অনুশীলনের মাধ্যমে এই গুণ অর্জন করা যায়। আর যিনি এই মহৎ গুণ অর্জন করতে পারেন তিনিই সমাজে আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। সততাকে তাই মানব চরিত্রের অলঙ্কার বলা হয়ে থাকে।


সভায় প্রধান অতিথি আকন্দ মোঃ গোলাম মোস্তফা বলেন, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সামঞ্জপূর্ণ। যার স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি ছিলেন এই গ্রামের মধ্যে অত্যন্ত ধার্মীক ও সৎ ব্যক্তি। তিনি আরো বলেন সততার গুণে সমৃদ্ধ মানুষ সমাজের আদর্শ মানুষ। সৎ ব্যক্তি কখনও অন্যায় ও অসত্যর কাছে মাথানত করে না। মানব জীবনে তাই সততার গুরুত্ব অপরিসীম।
সভায় বিশেষ অতিথি আলী আনসার তালুকদার, সাবেক প্রধান শিক্ষক আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী উল্লেখ করে বলেন, সত্যবাদিতা সুকর্মের পথ দেখায়, আর সুকর্ম বেহেস্তের পথ দেখায়। তিনি আরো বলেন, আমাদের চরিত্রকে মহিমান্বিত করার জন্য, জীবনকে সফলতায় ভরে দেয়ার জন্য সততার চর্চা অপরিহার্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সততার পরিচয় দেয়া একান্ত দরকার। আর এই জন্য ছেলেবেলা থেকেই আমাদের সৎ থাকার অভ্যাস গঠন করতে হব। সততার অনুশীলন করতে হবে। উক্ত সভায় আরেক বিশেষ অতিথি নজরুল ইসলাম বলেন সৎ গুণ সম্পন্ন মানুষ কখনও অসৎ কিংবা মন্দকাজে লিপ্ত থাকতে পারে না। সৎলোক মাত্রই চরিত্রবান ও মহৎ হয়ে থাকে। সৎ লোক সমাজে সবার বিশ্বাসভাজন হয়ে থাকে। সততা মানুষকে নৈতিক শক্তিতে বলীয়ান করে থাকে। সৎ ব্যক্তি কখনও অন্যায় ও অসত্যর কাছে মাথানত করে না। মানব জীবনে তাই সততার গুরুত্ব অপরিসীম। সভায় আরেক বিশেষ অতিথি দুদক এর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, সত্য সবসময় সত্য। সত্য কখনো ৫০% কিংবা ৮০% হয় না বরং সত্য হয় ১০০% সত্য। সততা ও সত্যবাদিতা হবে সকল অন্যায়-অত্যাচার, খারাপ কাজের বিরুদ্ধে হাতিয়ার। সততা ও সত্যবাদিতার আলাকে সমাজকে আলোকিত করতে হবে। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে জাকির হোসেন মহিন, প্রফেসর কামরুল ইসলাম, আকন্দ আব্দুর রবসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।