ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ভোলায় ইউএনও কর্তৃক উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমুহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পিপিইপিপিইইউ প্রকল্পের মাধ্যমে কর্মশালাটি বাস্তবায়িত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে।
স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী ও জিজেইউএসের উপপরিচালক ড. আবু বকর। সভায় সভাপতিত্ব করেন জিজেইউএস এর পরিচালক মো. হুমায়ুন কবীর।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেন্টশন উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জিজেইউএসের টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মবিলাইজেশন) মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
কর্মশালায় সরকারি সেবার ধরন, সেবা পাওয়ার পদ্ধতি, নাগরিক অধিকার এবং সেবা গ্রহণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ সরকারি সেবা থাকা সত্ত্বেও অনেক সময় সাধারণ মানুষ এসব সেবা সম্পর্কে অবগত না থাকায় সঠিকভাবে তা গ্রহণ করতে পারেন না। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেবাগুলোকে আরও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
