সর্বশেষঃ

গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫মে) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ফ্রি হেলথ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে ও শহরে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন এবং বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে তারা ভূমিকা রাখবেন। উপকূলীয় জনপদ দৌলতখানের অস্বচ্ছল মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ উদ্যোগ নেন। এসময় কয়েক হাজার মানুষ পেয়েছেন চিকিৎসা ও ঔষুধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএসসি হেড অফ সেলস মজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।