সর্বশেষঃ

বরগুনায় পানি-স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সভা অনুষ্ঠিত

বরগুনায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডরপএর সহযোগিতায় সরকারী সেবাদানকারী সংস্থা ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং যুবকদের সাথে পানি, স্যানিটেশন ও হাইজিন নীতিমালা, সেবা ও অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সদস্য মোসা: তাছলিমা এলেনুরের সভাপতিত্বে জাগোনারী পাঠশালায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ভীভাস কুমার দাস, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার তরুন কান্তি হিরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার শিক্ষা কর্মকর্তা, কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নসা, ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক স্বপন, আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসা: আইরিন আক্তার, বুড়িরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আবুল বাসার ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সদস্য মো: জাকির হোসেন মিরাজ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ সচিব মো: মঞ্জুরুল ইসলাম, কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো: বাবুল আক্তার, ঢলুয়া ইউনিয়ন পরিষদ সচিব মো: আনোয়ার হোসেন, বুড়িরচর ইউনিয়ন পরিষদ সচিব মো: সাইদুর রহমান শামীম, ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সদস্য মো: আব্দুর রব মাষ্টার, শাহাজালাল পনু, মো: রফিকুল ইসলাম, আব্দুল খালেক, ডরপ এর জেলা সমন্বয়কারী এ.এন.এম. আশরাফ উদ্দিন।
সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে বাজেট বরাদ্ধের উপর গুরুত্ব দিয়ে উপস্থিত সদস্যগন মতামত প্রকাশ করেন। ওয়াশ সরকারী সেবাদানকারী সংস্থা ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং যুবকদের সাথে পানি, স্যানিটেশন ও হাইজিন নীতিমালা, সেবা ও অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
তারা বলেন, গ্রামের ভিক্ষুক, অসহায় বিধবা, মুচি, কুলি, বস্তী/আশ্রয়নের পরিবারগুলি সুপেয় পানি ঠিকমত পাচ্ছে না। তাদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছাত্র-ছাত্রীদের হাতধোয়ার ডিভাইসের ব্যাবস্থা নাই, মেয়েদের জন্য মাসিক বান্ধব আলাদা টয়লেটের ব্যবস্থা নাই। বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডগুলিতে নারী ও শিশুবান্ধব টয়লেটের ব্যবস্থা নাই।
উপস্থিত প্রতিনিধিগণ দাবী করেন এ অবস্থা থেকে উত্তরণ করতে হলে সরকারী সেবাদান কারী সংস্থা, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং যুবকগন পানি, স্যানিটেশন ও হাইজিন নীতিমালা, সেবা ও অধিকার বিষয়গুলি অনুসরন করে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে পানি, স্যানিটেশন ও হাইজিন সেবাদানকারী প্রতিষ্ঠান গুলি সটিক পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহন করতে হবে। এই কাজে সফলতা অর্জনে জনপ্রতিনিধিগনের ভুমিকা সবচেয়ে বেশী বলে মনে করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ সচিবগণ নীতিমালা ও বিধিমালা অনুসরনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। এসডিজি লক্ষ্য মাত্রা ২০৩০ অর্জনে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ওয়াশ এসডিজি নাগরিক কমিটি ও যুব ফোরামের সদস্যগন উপস্থিত সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগনের নিকট নিম্নোক্ত সুপারিশ প্রদান করেন:
* ২০২০ সালের দরিদ্র সহায়ক কৌশল পত্র অনুসরনের মাধ্যমে হত দরিদ্র ও পিছিয়ে পড়াজনগোষ্ঠির পানি, স্যানিটেশন ও হাইজিন প্রকল্পগুলিতে বেশি বরাদ্দ দিয়ে বাস্তবায়ন করা।
* বিনামূল্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্যসম্মত টয়লেট উপকরণ বিতরনে বাজেট বৃদ্দি করা।
* ওয়াশ সেবাদানকারি সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি পানি, স্যানিটেশন ও হাইজিন নীতিমালা, সেবা ও অধিকারের বিষয়গুলি বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেওয়া।
* গ্রামের ভিক্ষুক, হিজড়া, অসহায় বিধবা, মুচি, কুলি, বস্তী/ আশ্রায়নের পরিবারগুলির সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থার দিকে নজর দেওয়া।
* মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে স্যানিটেশন ও হাইজিন বাজেট বরাদ্দ রাখা।
* বিভিন্ন বাজার, বাসষ্টান্ডগুলিতে নারী, শিশু, প্রতিবন্ধী বান্ধব গনশৌচাগার নির্মানের জন্য উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ বাজেট রাখা ও বাস্তবায়ন করা।
* সরকারি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলি স্যানিটেশন ও হাইজিন নীতিমালা, সেবা ও অধিকারগুলি অনুসরন করে পদক্ষেপ নেওয়া।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।