সর্বশেষঃ

আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ খুব শান্তিতে আছে শ্রমিকলীগের ত্রি-বার্ষীক সম্মেলনে তোফায়েল আহমেদ

সভাপতি হারুন-সম্পাদক ফারুক

ভোলায় শ্রমিকলীগের ত্রি-বার্ষীক সম্মেলনে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশে আর কখনো কোন দিন তত্বাবধায়ক সরকার হবে না। এটি স্বপ্ন দেখা মানে বোকার স্বর্গে বসবাস করা। বক্তৃতার জন্য যদি কোন নোবেল প্রাইজ থাকতো তাহলে মির্জা ফখরুলকে তার মিথ্যাচারের জন্য তা দেওয়া হতো।
তিনি বলেন, বিএনপি যখনই সুযোগ পেয়েছে ঠিক তখনই আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন জুলুম করেছে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করেনা। আওয়ামী লীগ নেতার দল না, আওয়ামী লীগ হলো কর্মীর দল। আপনারা এখন থেকে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন। মঙ্গবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ হল রুমে জেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলে তোফায়েল আহমেদ।
সাবেক মন্ত্রী বলেন, আমার দুটি স্বপ্ন; একটি হলো ভোলাকে নদী ভাঙ্গা থেকে রক্ষা করা, সেটা আমি করতে সক্ষম হয়েছি। আর দ্বিতীয়টি হলো ভোলাকে বরিশালের সাথে সংযুক্ত করা। কিন্তু আমি যদি জীবিত থাকি আর না থাকি ভোলা-বরিশাল ব্রীজ হবে ইনশাআল্লাহ।
শ্রমিকলীগের ত্রি বার্ষিকী সম্মেলনে সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। যাতে ডাক দিলে হাজার-হাজার নেতা কর্মী ও জনগন উপস্থিত হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে দেশকে পরিচালিত করছেন। তিনি গ্রামকে শহরে রুপান্তর করেছেন। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ খুবই শান্তিতে আছে। আওয়ামী লীগ সরকারের উপর সর্বস্তরের মানুষ অনেক খুশি।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহে আলমের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খশরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুনন্নবী চৌধুরী শাওন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন, মোঃ মহসিন আলী, কেন্দ্রীয় শ্রমিকলীগের প্রচার সম্পাদক মেহেদী হাসান, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি দোস্ত মাহমুদ, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব প্রমুখ।
ভোলা জেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষীক সম্মেলনের ২য় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য কমিটির নাম ঘোষণা করা হয়। এতে জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে হারুন হাওলাদর ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফারুক কে মনোনীত করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ‎ ‎স্টাফ রিপোর্টার: ‎ ‎বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. গোলাম রাজ্জাক সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। ‎ ‎আলোচনায় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। ‎ ‎এ সময় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অসংগতি পর্যালোচনায় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর বিষয়টিও অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। ‎ ‎বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‎ ‎বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‎ ‎নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে। ‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।