সর্বশেষঃ

দৌলতখানে মেঘনার তীব্র ঢেউয়ে বসতভিটাসহ ৩ ট্রলার বিধ্বস্ত

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাব

গত দুইদিনের টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় ভোলার দৌলতখানের মেঘনায় জোয়ারের পানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তীব্র ঢেউয়ের আঘাতে দৌলতখানে বেড়িবাঁধের বাইরের কয়েকটি বসতভিটা ক্ষতিগ্রস্থ হয়েছে। দৌলতখান পৌরসভা, চরপাতা, ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নের বেড়িবাঁধ এর বাইরের বসবাসরত অর্ধশতাধিক কাচাঘর বিধ্স্থ হয়েছে। দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ডের ১০/১২টি ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।


খবর পেয়ে উপজেলা প্রশাসন ও দৌতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। মেঘনার ঢেউয়ের আঘাতে পাতার খাল ঘাটে মাছ ধরার তিনটি ট্রলার বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রলারের মালিকরা হলেন, মোঃ সেলিম, কামাল মাঝি ও আহসান মাঝি। তারা দৌলতখান পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।