সর্বশেষঃ

বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা ও সিসি ক্যামেরার শুভ উদ্বোধন

মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চাঁদাবাজ, কিশোর গ্যাং প্রতিরোধে বোরহানউদ্দিন থানার আয়োজনে সোমবার (৮ আগস্ট) বোরহানউদ্দিন থানাধীন পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা ও সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ক্লাসরুম ও প্রবেশ পথে সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহান সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম)।
এ সময় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চাঁদাবাজ, কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়। পরে বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুম ও প্রবেশ পথে মোট ১৪টি সিসি ক্যামেরা স্থাপনপূর্বক উদ্বোধন করা হয়। এ সময় বোরহানউদ্দিনের টবগী ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।