বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
তজুমদ্দিনে ৮ফুট ৪ইঞ্চি লম্বা গাঁজা গাছসহ যুবক আটক

তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়ন থেকে ৮ফুট ৪ইঞ্চি লম্বা ১টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ভোলার তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সরদার ও সঙ্গীয় অফিসার ফোর্স তজুমদ্দিনের ৫নং শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গোলকপুর এলাকার জনৈক হাজী নুরন্নবীর ফকিরের পুকুর পাড়ে গভীর জঙ্গল থেকে মাদকদ্রব্য গাঁজা চাষাবাদকারী আসামী মোঃ কাজল (৩৬), আটক করা হয়।
তিনি গোলকপুর ৩নং ওয়ার্ডের (কালু মিস্ত্রী বাড়ী)’র বাসিন্দা। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী ১টি গাঁজার গাছ মূলসহ উদ্ধার করা হয়। যা লম্বা অনুমান ৮ফুট ৪ ইঞ্চি। গাছের শাখা-প্রশাখা ও পাতা সহ ওজন কাঁচা অবস্থায় ০৪ কেজি ৫০ গ্রাম। যার অবৈধ মূল্য অনুমান ৫০ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
