বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলা ও দৌলতখানে গাঁজাসহ আটক-৩

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা ও দৌলতখানে পৃথক দুটি অভিযান চালিয়ে ২শ’ ১৫ গ্রাম গাঁজাসহ ৩জনকে আটক করা হয়েছে। দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়ন হইতে ১শ’ ২৫ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারি এবং ভোলা সদর উপজেলার পৌর ৭নং ওয়ার্ড হইতে ৯০ গ্রাম গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এসআই মোঃ মামুনুর রশীদ সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মধ্য জয়নগর হানিফ হাওলদার এর দোকানে সামনে পাকা রাস্তার উপর হইতে উত্তর জয়নগর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ রাজু (২৮) ও মধ্য জয়নগর ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাইম ইসলাম (২২) কে ১শ’ ২৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করা হয়।
এছাড়া একই দিনে বিকালে এসআই মোঃ হাফিজুর রহমান সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার পৌর ৭নং ওয়ার্ড থেকে জনৈক মোঃ রুবেল (৩৮) এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আবুল হোসেন মনির (৬০) কে ৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মনির বাপ্তা ইউনিয়নের জামিরালতা ৭নং ওয়ার্ডের বাসিন্দা। এ পৃথক পৃথক দুটি অভিযানে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
