সর্বশেষঃ

বোরহাউদ্দিনে জাতীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ, জ্বালানিসহ জাতীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম হাওলাদারসহ উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, সময়টা এখন বিদ্যুৎ সাশ্রয়ের। নিত্যদিনের লোডশেডিংয়ের সাথে মানিয়ে নেয়ার। বিদ্যুৎ ব্যবহারে এতোদিন উদাসীন থাকলেও, জাতীয় স্বার্থে এখন সেই অভ্যাস ছাড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বক্তারা আশঙ্কা জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবহারে পুরনো অভ্যাসের পরিবর্তন আনতে না পারলে সামনের দিনে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। বক্তারা আরো বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকান, শপিংমলে বিদ্যুৎ ব্যবহারের রাশ টেনে ধরতে পারলেও ২০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব বলে মনে করেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।