সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ১০০ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর

সারাদেশে ২৬,২২৯ টি গৃহ ও ভূমিহীন পরিবারকে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্ভোদন করেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলায় মোট ১০০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা ও কর্মীগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।