বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলায় আহত-২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জের হামলায় হারুন (২৫) ও আল আমীন (৩২) গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জের তাদের প্রতিপক্ষ একই এলাকার মহিজল আদম (৬০), সিদ্দিক (৬৫), জাকির (৪০) ও জামাল (৩৫) হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে এমন অভিযোগ আহতদের। স্থানীয়রা আহতদেরকে উদ্ধারকরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কতব্যরত চিকিৎসক আহতদেরকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
অন্যদিকে অভিযুক্ত মহিজল আদম গং দের কাছে জনতে চাইলে তাদেরকে খুঁজেপাওয়া যায়নি। এ ঘটনায় আহত হারুনের মা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা বিষয়টি আমাকে জানিয়েছেন, সমাধানের প্রক্রিয়া চলছে, কিন্তু টবগীর কিছু দুষ্কর কারীদের চক্রান্তে পরে তারা আজ হামলা মামলার পথে হাঁটছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, অভিযোগ তদন্তকরে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
