সর্বশেষঃ

বাংলাদেশে অন্তত পর্তুগিজ কনস্যুলেট স্থাপনের আশ্বাস দিলেন পররাষ্ট্র মন্ত্রী

অন্তর্জাতিক সমূদ্র সম্মেলনে যোগ দিতে পর্তুগাল সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জনাব ডঃ এ কে আব্দুল মোমেন। ৩০ জুন ২০২২ পর্তুগাল আওয়ামীলীগের সাথে আলোচনা সভায় যোগদান করেন মন্ত্রী। পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম। স্থানীয় সময় রাত ৮ টায় যুবলীগ নেতা খ ই ফাহাদের পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রীকে ফুল দিয়ে বরন করেন পর্তুগাল আওয়ামী লীগ, পর্তু শাখা আওয়ামী লীগ, পর্তুগাল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী গন।

বিশেষ এই আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন পর্তুগাল ছাত্রলীগ নেতা একরাম রাজা, যুবলীগ নেতা তানভীর আলম জনি, অনুপম মেহেদি অনু, পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, জামাল উদ্দিন, জুয়েল রানা, ইমরান হোসেন ভুইয়া, মহসিন হাবিব, শরিফ ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জনাব জহিরুল আলম জসিম মন্ত্রীর নিকট পর্তুগাল এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানান সমস্যা তুলে ধরেন, বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের যথাযোগ্য সম্মান প্রদান ও অহেতুক হয়রানি বন্ধের তীব্র দাবি জানান। এছাড়াও প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের পূর্নাঙ্গ সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রুপ দেয়ার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। সরকার ইতিমধ্যে আমেরিকা, পর্তুগাল সহ কয়েকটি দেশে নিজস্ব দূতাবাস ভবন ক্রয় করেছে এবং আরো বেশ কিছু দেশে দূতাবাস ভবন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ যেখানে সকলের হাতে পৌঁছে গেছে স্মার্ট ফোন, সরকার নিশ্চিত করেছে শতভাগ বিদ্যুৎ এর নিশ্চয়তা। পাসপোর্ট সংক্রান্ত ও জাতীয় পরিচয় পত্রের জটিলতা সমাধান এ দূতাবাস কাজ করছে। পরিশেষে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের প্রানের দাবি বাংলাদেশে পর্তুগাল দূতাবাস স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, অতিশীঘ্রই যদি বাংলাদেশে পর্তুগিজ দূতাবাস স্থাপন সম্ভব নাও হয় তবুও অন্তত পর্তুগিজ কনস্যুলেট যেন স্থাপন করা যায় সে বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশ দূতাবাস লিসবন এর মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।