ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন কোড়ালিয়া ৪নং ওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহজল মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়ছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোল্লা বাড়ির নুরুজ্জামান মোল্লার ছেলে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৭টার দিকে মোঃ শাহজল মোল্লা (৫৫) মোটর পাম্প এর সুইচ দেওয়ার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায়। উক্ত ঘটনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকিরের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
