সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অন্তর কর্মকর্তা (২২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়। বোরহানউদ্দিন থানা সুত্রে যানা যায়, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন ফকিরের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২১ জুন) দুপুরে এসআই মোঃ মহিউদ্দিন জুয়েলসহ এএসআই মোঃ মাহফুজ আলম, এএসআই মোঃ সরোয়ার বশির এবং কং/৬০০ মোঃ হারুন হাং মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানার টবগী ইউনিয়নের ০৯নং ওয়ার্ড মুলাইপত্তন প্রসন্ন বাইনের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে অন্তর কর্মকার (২২) কে ৮৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। অন্তর কর্মকার ওই এলাকার প্রফুল্ল কর্মকার এর ছেলে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।