বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ॥ মামলা দায়ের

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন বখাটে রহিম দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ছাত্রী ৩নং ওয়ার্ডের রুহুল আমিনে মেয়ে। গত ১০ জুন রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী ভুক্তভোগী সাংবাদিকদের বলেন, আমার মা চিকিৎসার জন্য ঢাকা গেলে, আমি আমরা পাশের বাসার দাদিকে নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে যাই। গত ১০/০৬/২২ ইং শুক্রবার রাত ১০ টার সময় আমাদের পাশের বাসার নাগর কাজির নাতি রহিম (১৮) আমাদের বাসায় চোরের মতো প্রবেশ করে আমার কাছে এসে আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি সজাগ হয়ে গেলে আমার মুখ চেপে ধরে সে। অনেক দস্তাদস্তির পর মুখ খুলে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন ও মেহেদী, মেম্বার হালিম চৌধুরী, মুবারক এসে তাকে আটকিয়ে রাখে। পরবর্তীতে একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা ও ফয়সালার কথা বলে রহিমকে নিয়ে লুকিয়ে রাখে। যেহেতু আমার তার জন্য কলংক লেগেছে, তাই আমি তাকেই স্বামী হিসাবে চাই। আমি এলাকায় মুখ দেখাতে পারছিনা। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আর উপায় নেই।
জানা যায়, ধর্ষণের চেষ্টাকারী রহিম মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আব্দুর রবের ছেলে। সে নানা বাড়ির সুত্রে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নেছার চৌধুরী বাড়িতে থাকেন।
এ বিষয়ে মেয়ের মা ময়ফুল বেগম বাদী হয়ে, ভোলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং নারী ও শিশু ৩৯৩/২২। এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা ৩নং ওয়ার্ডের ভোটার। আমাদের এখানে (৮নং) বাড়ি করে থাকেন। বিষয়টি আমি জেনে রাতে ওখানে গিয়েছি। বাড়ির লোকজন ছেলে-মেয়েকে আটকিয়ে আমার হাতে তুলে দেয়। আমি বিকাল ৫টা পর্যন্ত আমার কাছে আটকিয়ে রাখি। এ সময় ছেলের পরিবার তারা ৩নং ওয়ার্ডের ভোটার বলে আমার কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেন।
হাসান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, মিমাংসা করার চেষ্টা করছি। যেহেতু মামলাটি আদালতে হয়েছে, আদালত তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নিবেন।
