সর্বশেষঃ

চির ছুটিতে মনির ॥ কোলে নেওয়া হলো না সদ্যজাত মেয়েকে

মাত্র সাত দিন আগে মেয়ে সন্তানের বাবা হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনিরুজ্জামান। কিন্তু সন্তানকে দেখে, তাকে কোলে তুলে নিয়ে আদর করতে পারেনি তিনি। কিন্তু খুব শিগগিরই ছুটি নিয়ে সদ্যজাত মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই চির ছুটিতে চলে গেলেন তিনি। শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকু-ের ভাটিয়ারিতে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় নিহত হন মনিরুজ্জামান। সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। মনিরুজ্জামানের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে। তিনি গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মেম্বার জয়নাল আবেদীন জানান, মনির বরিশালে বিয়ে করেন। স্ত্রী থাকেন বরিশালে বাবার বাড়িতে। এক সপ্তাহ আগে তাদের এক মেয়ে সন্তানের জন্ম হয়। এটিই এই দম্পতির প্রথম সন্তান। ছুটি পেলে মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আল্লাহর কি খেলা! অবুঝ শিশুটিকে একবার কোলেও নিতে পারলো না সে ! নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।