বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিন ইসলাম রুবেলের পিতা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন মিয়া, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী হীরা, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, শাহবাজপুর প্রেস সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ ফকরুল আলম মুন্সি, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ দেলোয়র হোসেন মালতিয়া, গোলাম রহমান নোমান, সদস্য কাচিয়া ইউনিয়ন পরিষদ।
