ভোলায় আইন বিভাগের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

বরিশাল ল কলেজ এর ২০-২১ শিক্ষাবর্ষের ভোলাস্থ শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা শহরের কুইনআইল্যান্ড রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, আইনের শিক্ষার্থীদের যদি অন্য পরীক্ষার মত সময় মত পরীক্ষা নেওয়া হতো তাহলে শিক্ষার্থীরা উপকৃত হতো।
