সর্বশেষঃ

বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত ও মৃত্যু বরণকৃত শিক্ষকদের মাঝে চেক বিতরণ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতিষ্ঠিত বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ও মৃত্যু বরণকৃত শিক্ষক-কর্মচারীদের মাঝে সন্মানি ভাতার চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানসহ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যগণ। এসময় উপজেলার অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকৃত শিক্ষকদের সম্মানি চেক দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।